১০/০২/২০২৬, ১৫:৪৮ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জ- ১,৩,৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলায় নতুন করে জমে উঠেছে রাজনৈতিক অঙ্গন। হাওরের এই জনপদে এখন সর্বাধিক আলোচনায় বিএনপি’র প্রার্থী ঘোষণা। দলের কেন্দ্রীয় দপ্তর থেকে সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়ন ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

ঘোষিত প্রার্থীরা হলেন— সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর): আনিসুল হক।সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ): কয়ছর এম আহমদ।সুনামগঞ্জ-৫ (ছাতক, দোয়ারাবাজার): কলিম উদ্দিন আহমেদ মিলন।

অন্যদিকে, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) ও সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশম্ভরপুর) আসনের প্রার্থী এখনও ঘোষণা হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, এ দুই আসনে কয়েকজন সম্ভাব্য প্রার্থী ইতিমধ্যে প্রভাব বিস্তার শুরু করেছেন।

আনিসুল হক—হাওরের মানুষের ভরসা সুনামগঞ্জ-১ আসনে মনোনীত প্রার্থী আনিসুল হক দীর্ঘদিন ধরে হাওর অঞ্চলের মানুষের সঙ্গে সরাসরি যুক্ত। তিনি বিএনপির একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগরে দলের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।তার প্রার্থীতা ঘোষণার পর থেকেই এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অনেকেই মনে করছেন, আনিসুল হক এই আসনে বিএনপিকে পুনরায় শক্ত অবস্থানে ফিরিয়ে নিতে সক্ষম হবেন।

কয়ছর এম আহমদ—দক্ষ সংগঠক ও তৃণমূলের ভরসা জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী হয়েছেন কয়ছর এম আহমদ। দীর্ঘদিন ধরে তিনি দলের তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। স্থানীয়ভাবে তিনি একজন দক্ষ সংগঠক ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।

দলের সূত্রে জানা গেছে, কয়ছর এম আহমদ মাঠপর্যায়ে বিএনপি’র হারানো ভিত্তি পুনরুদ্ধারে ইতিমধ্যেই কর্মসূচি গ্রহণ করেছেন।

কলিম উদ্দিন আহমেদ মিলন- ছাতক-দোয়ারাবাজারের জনপ্রিয় মুখ ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে কলিম উদ্দিন আহমেদ মিলনকে।

তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা দলের দুঃসময়েও মাঠে ছিলেন। এলাকায় তার জনপ্রিয়তা ও ত্যাগ দলের জন্য ইতিবাচক সাড়া তৈরি করেছে।মনোনয়ন ঘোষণার পর থেকেই ছাতক ও দোয়ারাবাজারে চলছে আনন্দ মিছিল ও ব্যানার-পোস্টার টানানোর উৎসব।

যে দুই আসন এখনো অপেক্ষায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) ও সুনামগঞ্জ-৪ (সদর-বিশম্ভরপুর) আসনের প্রার্থী ঘোষণা হবে পরবর্তী ধাপে।বিএনপি’র কেন্দ্রীয় নীতিনির্ধারকরা বলছেন, তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক শক্তি যাচাই-বাছাই করে এই দুই আসনের প্রার্থী ঘোষণা দেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি এবার অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের অগ্রাধিকার দিচ্ছে।

তারা বলছেন, যদি দলের ঘোষিত প্রার্থীরা মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তবে হাওরের এই জেলায় বিএনপি শক্ত অবস্থান তৈরি করতে পারবে।সুনামগঞ্জের সাধারণ ভোটাররাও এখন আগ্রহভরে অপেক্ষা করছেন বাকি দুই আসনের প্রার্থী ঘোষণার।

সবমিলিয়ে হাওরের রাজনীতিতে এখন নির্বাচনী আমেজ, উত্তেজনা আর প্রত্যাশার এক মিশেল বাতাস বইছে।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ঝুলন্ত লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন