ডিজিটাল প্ল্যাটফর্মে বিএনপির রাজনৈতিক আদর্শ ও তথ্যযুদ্ধের সংগঠন হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই আলোচনায় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)। এবার সুনামগঞ্জ জেলায়ও আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বে যাত্রা শুরু করেছে সংগঠনটি।
গতকাল রাতে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল, মহাসচিব সফিকুল ইসলাম ও প্রধান সমন্বয়ক ওয়াহিদ উন নবী–এর যৌথ সাক্ষরে ১১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
কমিটির শীর্ষ নেতৃত্বে আছেন—আহবায়ক: মোহাম্মদ আলী জিন্নাহ,সিনিয়র যুগ্ম আহবায়ক (সাক্ষর ক্ষমতা প্রাপ্ত): ইব্রাহিম খলিল তুহিন,সদস্য সচিব: সাইফুল ইসলাম। এছাড়া যুগ্ম আহবায়ক পদে রয়েছেন মোশাররফ হোসেন, মোঃ রেদওয়ান উদ্দিন, মোঃ মহিম উদ্দিন ও মোঃ ফখরুল ইসলাম।আর সদস্য হিসেবে রয়েছেন তোফাজ্জল হোসেন, মনোয়ার হোসেন, মাহুদ হোসেন হাসান তালুকদার ও বাবু মিয়া।
জেলা কমিটির নেতারা জানান, তরুণদের ডিজিটাল জগতে যুক্ত করে সঠিক রাজনৈতিক চেতনা ছড়িয়ে দেওয়া, বিএনপির কার্যক্রমে তথ্য সহায়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গণতান্ত্রিক বার্তা পৌঁছে দেওয়াই এই কমিটির প্রধান লক্ষ্য। (১০ নভেম্বর সোমবার দুপুরে নবগঠিত কমিটির সদস্যরা সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।নুরুল ইসলাম নুরুল নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, “রাজনীতিতে ডিজিটাল যুদ্ধ এখন বাস্তবতা। জিয়া সাইবার ফোর্সের তরুণ সদস্যরা সত্য ও ন্যায়ের পথে দলের মুখপাত্র হয়ে কাজ করবে বলে আমার বিশ্বাস।
পড়ুন: “তারকাদের মতামত নির্বাচনে কোনো প্রভাব ফেলে না”, জেনিফার লরেন্স
দেখুন: এবার ত্রিমুখী ভূমিকায় আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র
ইম/


