২৩/০২/২০২৬, ৫:১২ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
২৩/০২/২০২৬, ৫:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জ ছাতকে প্রতিপক্ষের হামলা দুই নারীসহ আহত ৬

সুনামগঞ্জ ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বাগারাই গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ অন্তত ছয়জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় বাগারাই গ্রামের মৃত তাহির আলীর পুত্র আলতাব আলী স্থানীয় জাউয়াবাজার থেকে টিন ক্রয় করে একটি পিকআপযোগে বাড়ির সামনে রাখেন। পরে টিন ও কাঠ বাড়ির ভেতরে নেওয়ার সময় একই গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র ফয়জুল হক ও নূরুল হক এতে বাধা দেন।

‎এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বাদী পক্ষের অভিযোগ, বিবাদীরা আলতাব আলীর ঘর ও দরজা ভাঙচুর করে জোরপূর্বক বসতঘরে প্রবেশ করে আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ঘরে থাকা স্বর্ণের ইয়ারিং ও প্রায় এক ভরি ওজনের একটি রূপার চেইন লুট হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎পরবর্তীতে গত ২০ ফেব্রুয়ারি পুনরায় বিবাদীরা আলতাব আলী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে নারীসহ ছয়জন আহত হন। খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

‎আহতদের মধ্যে ফিরোজা বেগম (৪৮) ও আনোয়ারা বেগম (৩৪)-কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আহত হয়েছেন ফয়জুল আহমদ (৪০), সায়াদ মিয়া (৪৫), আলতাব আলী (৬০) ও বাদল মিয়া (২৩)।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের বিরোধকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষই পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে এলাকাবাসী ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

পড়ুন:ফুল নয়, গাছের চারা দিয়ে সংবর্ধনা গাজীপুর–২ আসনের সাংসদ রনিকে

দেখুন:ইরানে হা-ম-লা-র জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন