সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অভিযানে ভারতীয় রুপিসহ মো কামাল হোসেন (৪৫) নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। কামাল হোসেন তাহিরপুর উপজেলার গাঘাটিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে। শনিবার (১৯ জুলাই সকালে বিজিবির একটি টহল দল তাকে আটক করে। এসময় তাঁর কাছ থেকে ২০ হাজার দুইশত ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আজ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় লাউরেরগড় বিওপির একটি টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এ সময় তারা সীমান্ত পিলার ১২০৪-এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশগড় নামক স্থানে ২০ হাজার দুইশত ভারতীয় রুপিসহ মো কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে। আটককৃত কামাল হোসেন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ওই রুপি নিয়ে বাংলাদেশে ফিরছিলেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান,আটককৃত আসামীকে ভারতীয় রুপিসহ তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রযেছে।সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।এলাকার পরিস্থিতি স্বাভাবিক।
পড়ুন: উত্তরায় পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করা ককটেলে আহত ১
দেখুন: কূটনীতিকদের পায়ে পানি ঢালে বিএনপি: ড. হাছান মাহমুদ |
ইম/


