সুনামগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলায় অবৈধ ১৪টি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে সুনামগঞ্জ (২৮ বিজিবি) মঙ্গলবার আনুমানিক রাত ৩ টায় দোয়ারাবাজার সীমান্তে বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় এসব গরু আটক করে বাঁশতলা বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ।
বিজিবি সূত্রে জানায়,সীমান্ত পিলার নং ১২৩০/৮ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুমগাঁওয়ে এলাকায় ১৪টি ভারতীয় অবৈধ গরু আটক করা হয়।যার আনুমানিক সিজার মূল্য ১২ লাখ টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে আটককৃত ভারতীয় গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: খুলনা জেলা বিএনপির সদস্য সচিবের বাড়িতে বোমা হামলা ও গুলি
দেখুন: ঝিনাইদহে নদীতে ঝাপ দিয়ে শিশু নিখোঁজ |
ইম/


