বিজ্ঞাপন

সুন্দর ক্রীড়াজগৎ গড়তে চান প্রধানমন্ত্রী

ঢাকা জাতীয় স্টেডিয়াম সাবেক তারকা ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয়েছিল। 

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে লাল ও সবুজ দল গড়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। 

ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী তারেক রহমানের ম্যাচে উপস্থিতি ফুটবলারদের মধ্যে উৎসাহ জোগায়। মেয়ে জাইমা রহমানকে নিয়ে তিনি মাঠের ডাগ আউটে বসেই ম্যাচ উপযোগ করেন। যা ছিল বাড়তি আকর্ষণ। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ম্যাচে লাল দলের হয়ে খেলেন। তবে চিরচেনা গোলরক্ষক পজিশনে নয়। মিড ফিল্ডারের দায়িত্ব পালন করেন। বয়স পঞ্চাশ বা ষাটের ঊর্ধ্বে হলেও খেলোয়াড়দের নৈপুণ্য দেখে সোনালি অতীতের কথা মনে করিয়ে দিচ্ছিল। তাদেরই খেলা দেখতে গ্যালারি ভরে যেত। ম্যাচে সবুজ দল ৩-০ গোলে জয়ী হয়। 

আজমল হোসেন বিদ্যুৎ, মো. শরিফ ও টাইগার মিলন গোলগুলো করেন। ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পদকও বিতরণ করেন প্রধানমন্ত্রী। 

সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, সুন্দর ক্রীড়াজগৎ গড়তে চাই আমরা। পরিশ্রম, সাধনায় ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জন করা সম্ভব। খেলাধুলার উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

পড়ুন:৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও এক জাহাজ

দেখুন:এবার সমুদ্র তলদেশ থেকে ভেসে উঠছে ইরানের ভয়ংকর মি/সা/ই/ল সিটি?

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন