১২/০২/২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আটক

সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ সরবরাহকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—করিম শরীফ বাহিনীর সহযোগী এক ব্যক্তি হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছে। তথ্যের ভিত্তিতে সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক এবং তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি আব্দুর রহিম (৩২) বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিলেন।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

পড়ুন : বাগেরহাটে সেতুর নিচ থেকে অচেতন অবস্থায় ব্যবসায়ী উদ্ধার, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন