১২/০২/২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুন্দরবনে অস্ত্রসহ দুলাভাই বাহিনীর এক সদস্য আটক

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, দুলাভাই বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কুমড়োকাঠি খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল সকাল ৬টায় বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একজনকে আটক করা হয়।অভিযানে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও সাত রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আটককৃত ডাকাত সদস্য কামরুল সরদার (৫৫) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন: কিশোরগঞ্জ-১ আসনে জহিরুল ইসলাম মবিন এমপি মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন