28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে চিঠি

শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে ট্রাইবু্যনালে নিরাপত্তা বাড়াতে সেনাসদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট।

আজ ১২ নভেম্বর সেনাসদরে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ জানানো হবে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। এ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।

গত কয়েক দিনের অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে, ডিএমপির ৫০টি থানায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা রোধে রাজধানীসহ আশপাশের জেলায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকায় মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (১২ নভেম্বর) সকাল থেকেই হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। একই সঙ্গে ভোর থেকেই রাজধানীর প্রধান প্রধান সড়কে বিপুল-সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

পড়ুন : শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন