২৫/০২/২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুবিধাবঞ্চিত স্কুলের শিশু শিক্ষার্থীদের নিয়ে প্লেইয়ার্ডের আনন্দ আয়োজন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্টের লেভেল-৬-এ অবস্থিত আধুনিক বিনোদন কেন্দ্র ‘প্লেইয়ার্ড’- কিডস এন্টারটেইনমেন্ট জোনে আজ অবিন্তা ফাউন্ডেশন স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে বিশেষ আনন্দ আয়োজন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

“প্লেইয়ার্ড” কর্তৃপক্ষ জানান, তারা তিনটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিন দিনব্যাপী বিনামূল্যে বিশেষ আনন্দ আয়োজন কর্মসূচী হাতে নিয়েছে। প্লেইয়ার্ড এর কার্যক্রম চালু হয়েছে ৩১ মার্চ। সুবিধাবঞ্চিত পথশিশু ও সাধারণ শিক্ষার্থীদের জন্য তিন দিনের এ ধরনের আনন্দ আয়োজন কর্মসূচির আজই শেষ দিন ছিলো।

বিজ্ঞাপন


এ সময় প্রতিদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্লেইয়ার্ড উন্মুক্ত রাখা হয়েছে। জানা যায়, ২৬ -২৭ মে দুইদিন অংশগ্রহণ করে ‘মজার স্কুল’ ও আইএইচএফ পাঁচখোলা স্কুল। আজ শেষদিন অংশগ্রহণ করেন অবিন্তা ফাউন্ডেশন স্কুলের শিক্ষার্থীরা।

আজ ২৮ মে আয়োজনের শেষ দিনে অবিন্তা ফাউন্ডেশন স্কুলের ২৫ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষিকা “প্লেইয়ার্ডে”র কর্মসূচিতে অংশ নেয়। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মনরোম পরিবেশে স্থাপিত কিড জোন প্লেইয়ার্ডে রয়েছে অত্যাধুনিক মানের ১৬টি রাইডার। বাম্পার কার, ট্রাম্পোলিন, স্লাইম জোন, বাস্কেটবল, রেসিং সিমুলেটর, তীরন্দাজসহ বিভিন্ন রাইডে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এ সময় তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস আর আনন্দের ঝিলিক।


প্লেইয়ার্ডে রয়েছে আধুনিক নানা ধরনের খেলাধুলা ও অ্যাডভেঞ্চার রাইড। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ট্রাম্পোলিন, স্লাইম জোন, কিডস ক্যাসেল, শুটিং ও রেসিং সিমুলেটর, বক্সিং আর্কেড, তীরন্দাজ, ফুটবল, বাস্কেটবল, বাম্পার কার।

প্লেইয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও তারা সুবিধাবঞ্চিত পথশিশু ও সাধারণ শিক্ষার্থীদের জন্য এ ধরনের আনন্দ আয়োজন অব্যাহত রাখবে। শিশুদের মানসিক স্বাস্থ্য ও শিক্ষার পরিপূরক হিসেবে এই উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

পড়ুন : উত্তরায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন