ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামে এক যুবক। চীনা যুবক ওয়াং তাও বাংলাদেশের মেয়ে সুরমা আক্তারের প্রেমের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামীকাল রোববার (২ নভেম্বর) মুসলিম তরুণী ও ভিন্ন দেশ থেকে আসা ধর্ম বিশ্বাস না করা এ যুগলের দেড় মাসের প্রেম অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনা পাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার একটি বেসরকারি কোম্পানীতে চাকরী করেন। চীনা যুবক ওয়াং তাও ওয়াং ইচাং চাও এর ছেলে। চীনা হোয়ানান প্রদেশে তার বাড়ি।
রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতিতে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে বলে তরুণীর পরিবারে দাবি।
গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনা যুবককে আথিতিয়তা দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন।
পুলিশ ও পরিবারের দাবি,গত দেড় মাস আগে ওয়াল টক একটি অ্যাপস এর মাধ্যমে তাদের পরিচয় হয়। এর পর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই পরিবারের সম্মতির মাধ্যমে তাদের বিয়ের বিষয়ে ঐক্যমত হলে চীনা যুবক বাংলাদেশ ও চীনের দ্রুতাবাসের মাধ্যমে বাংলাদেশে আসেন যুবক। এর ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিপুল সংখক মানুষ চীনা যুবককে একজনর দেখার জন্য ভীড় করেন।
গত দেড় মাস আগে ওয়াল টক অ্যাপস এর মাধ্যমে সুরমার সঙ্গে ওয়াং তাওয়ের পরিচয় হয়। সেই পরিচয় থেকে তাদের মধ্যে গড়ে ওঠে প্রথমে বন্ধুত্ব, পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। অবশেষে প্রেমের টানে চীন থেকে এসে প্রেমিকা সুরমার বাড়ি নাসিরনগরে আসেন। ভালোবাসার এমন নজির স্থাপন করায় এ যুগলের স্বজনরা বেশ খুশি।
সুরমা আক্তারের মা নুরেনা জানান, আমার মেয়ের ভালবাসা পেতে সে চীন থেকে চলে আসছে। ওই যুবক কোন ধর্মই বিশ্বাস করে না। মেয়েকে বিয়ে করতে প্রয়োজনে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আগামী রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে সুরমাকে বিয়ে করবেন যুবক। এতে দুই পরিবারের সম্মতি আছে।
নাসিরনগর থানার কুন্ডা বিট অফিসার এসআই মো. জাহান-ই-আলম বলেন, চীনা যুবক নাসিরনগরে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তার পাসপোর্ট দেখে নিশ্চিত হই সে চীনের নাগরিক। আমরা শুনেছি আগামীখাল আদালতে গিয়ে তাদের বিয়ে হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

