২৫/০২/২০২৬, ১৪:৪৬ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৪:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুর পাল্টালেন ফখরুল: ইসির পক্ষপাতের অভিযোগের পরদিনই বললেন আস্থার কথা

নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে এক দিনের ব্যবধানে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার বিকেলে ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলছেন, আবার পরদিনই (আজ) একই কমিশনের ওপর আস্থা রেখে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

গত রোববার নির্বাচন কমিশনের একাধিক কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে, যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে একই সঙ্গে তিনি বলেন, বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সংশোধন করা হলে এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

এর একদিন পর আজ সোমবার (১৯ জানুয়ারি) আবার ভিন্ন সুরে কথা বলেন বিএনপি মহাসচিব। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে এবং তারা যোগ্যতার সঙ্গে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা আছে। এখন পর্যন্ত আমরা দেখেছি, মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে।” তিনি আরও জানান, নির্বাচন নিয়ে যে সমস্যাগুলো বিএনপির দৃষ্টিতে এসেছে, সেগুলো রোববার ইসির কাছে তুলে ধরা হয়েছে এবং কমিশন তা বিবেচনায় নেবে বলেই তারা বিশ্বাস করেন।

পড়ুন: চানখারপুল হত্যা মামলা: শীর্ষ ৮ পুলিশের বিরুদ্ধে প্রথম রায় কাল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন