সুলপিনা আদর্শ পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বইপাঠ প্রতিযোগিতা, সনদ,চারাগাছ রোপন ও বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। ৩০ আগষ্ট শনিবার বিকালে উপজেলার পূর্বাচলের ৮ নং সেক্টরের সুলপিনা এলাকায় এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম।
কর্মসূচি উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু। সুলপিনা ইসলামী আদর্শ পাঠাগারের সভাপতি গোলজার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও কোষাধ্যক্ষ আবুল কালামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিতলগঞ্জ বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাস্টার, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সূরা সদস্য এ্যাডভোকেট ইস্রাফিল হোসেন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আলম মিয়া, এ্যাডভোকেট আব্দুল সাত্তার, আব্দুল হক, কামরুল ইসলাম প্রমূখ।
এ সময় এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন অতিথিরা।
পড়ুন : রূপগঞ্জে ২ কেজি ওজনের নাগা মরিচের সিঙ্গারায় ভোঁজন রসিকদের আগ্রহ


