সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন “জিহাদ” ঘোষণা করেছে বলে জানিয়েছেন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, এবং আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি; এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।
তিনি বলেন, এককভাবে ভালো নির্বাচন সম্ভব নয়—এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পুলিশসহ প্রশাসনের সবাইকে ভয়-ভীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে তিনি বলেন, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে ভয়ের কোনো কারণ নেই, এবং কোনো প্রকার প্রভাব বা চাপে না পড়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
পড়ুন: আপিল বিভাগে লতিফ সিদ্দিকীর জামিন বহাল
আর/


