১২/০২/২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুষ্ঠু ভোটে যে রেজাল্টিই হোক, আমরা মেনে নেব

জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হোক। জনগণের সরকার গঠিত হোক। আগামীর সরকার কোনো ব্যক্তি বা দলের হবে না। সবাই মিলে দেশটাকে গড়তে হবে। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে মিরপুরের মনিপুর স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা সারা দেশে খোঁজ নিচ্ছি। ছোটখাটো বিষয়ে কোনো সমস্যা নেই। তবে বড় কোনো ঘটনা হলে আমরা ছাড় দেব না। মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে দেব না, সুষ্ঠু ভোটের মাধ্যমে যা রেজাল্ট হোক আমরা মেনে নেব, অন্যরাও যেন রেজাল্ট মেনে নেয়।’

বিভিন্ন অপপ্রচার সম্পর্কে তিনি বলেন, সব মিডিয়ায় একই ধরনের খবর প্রচার করে না। কেউ অপরাধ করলে ভিন্ন কথা, কিন্তু জোর করে কাউকে অপরাধী বানানো গ্রহণযোগ্য নয়।

আর এক প্রশ্নের জবাব হবে তিনি বলেন, অভিযোগ বিএনপি করছে, আমরাও করছি। এর আগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তিনি ভোটকেন্দ্রে পৌঁছান।

পড়ুন: ভোট দিলেন জামায়াত আমির

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন