20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৮:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সৃষ্টিলগ্ন থেকে রাজউকের জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই: পরিবেশ উপদেষ্টা

সৃষ্টিলগ্ন থেকেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিজ্ঞাপন

আজ সোমবার (৭ অক্টোবর) সকালে রাজউক ভবনে বিশ্ব বসতী দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘এরশাদ সাহেব যখন ডিআইটি থেকে রাজউক করে দিলো তখন রাজধানীতে শুধু উন্নয়ন আর উন্নয়নই হলো। রাজউকও কর্তৃপক্ষ থাকল। তবে, এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা সত্যিকার অর্থেই দেখিনি।’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘এখন রাজউকের যে বোর্ড আছে, এখানে সম্পৃক্ততার দরকার আছে। আমি যদি মনে করি কয়েকজন আমলা দিয়ে রাজউককে ইনক্লুসিভ করে ফেলেছি তাহলে আমার সমাধানে পৌঁছাতে পারবো না।’

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে আমাদের অনেক চড়াই উতরাই পার হতে হবে। নানা রকম চ্যালেঞ্জ, নানা রকম বাধা-বিপত্তি পার হয়েই আমাদের চলতে হবে।’

তিনি আরও বলেন, ‘তরুণ আর নগর বিশেষজ্ঞদের পরামর্শে সুস্থ ও সুন্দর নগর গড়ে তুলতে হবে। বসতী মানে শুধু বাসা-বাড়ি নয়, বাসযোগ্য অবস্থানকেও বোঝায়।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন