০২/০৩/২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সেই গৃহকর্মী পিংকির বিরুদ্ধে এবার পরীমণির মামলা

অনলাইনে কুৎসা রটনা করে মানহানির অভিযোগে গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চিত্রনায়িকা পরীমণি।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে বাদী হয়ে মামলার আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে, আগামী ৮ জুলাই এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানাত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন


অন্যদিকে ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে চলতি মাসে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

সেই অভিযোগের পর পরীমণিকে ১ নম্বর আসামি করে আদালতে সরাসরি মামলা করেছেন তার বাসার গৃহকর্মী পিংকি আক্তার। অভিযোগে নাম আছে সঙ্গীতশিল্পী শেখ সাদীরও।

মামলার বিবরণে বলা হয়, একটি শিশু দেখাশোনার চুক্তিতে পিংকিকে বাসায় নেওয়া হলেও তাকে দুটি বাচ্চার দায়িত্ব ছাড়াও রান্না ও অন্যান্য গৃহস্থালির কাজ করতে হতো। গত ২ এপ্রিল পরীমণি না কি মেকআপ রুম থেকে মাদক সেবন করে এসে বাচ্চার জন্য দুধ তৈরি করা নিয়ে পিংকির ওপর চড়াও হন।

আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে—‘তুই আমার বাচ্চার জন্য দুধ কেন বানাচ্ছিস, এখন তুই ওকে সলিড খাবার দিবি’, এই বলেই অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন নায়িকা। পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়, পিংকি জানান—তাকে মারধর করা হয়।

পড়ুন : এবার পরীমণির নামে সেই পিংকি আক্তারের মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন