১২/০২/২০২৬, ১৭:১৩ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৭:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে সন্তুষ্ট জামায়াত আমির

ভোটের মাঠে সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, এখন পর্যন্ত সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট। ভোটগ্রহণ শেষেও ফল প্রকাশ পর্যন্ত তাদের এই ভূমিকার প্রত্যাশা করছি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি সন্তোষ প্রকাশ করে এসব কথা বলেন।

এ সময় জামায়াত আমির বলেন, যে চেতনার প্রতি সম্মান রেখে দেশে জুলাই নেমে এসেছিল। সেই চেতনার বিজয় হবে আজকের নির্বাচনে। ফ্যাসিবাদবিরোধী সব আত্মদানের সম্মিলিত ফসল আজকের নির্বাচন।তবে তিনি বলেন, মিরপুরের একটি কেন্দ্রে বিরোধী প্রার্থীর সমর্থকারা আমার সমর্থকদের ওপর হামলার ঘটনাও ঘটিয়েছে।

এছাড়া দেশব্যাপী বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করে নেওয়া হয়েছে। এক জায়গায় আমাদের প্রার্থীর ওপরও চড়াও হয়েছে। এগুলো নিয়ন্ত্রণ করা না গেলে ভোট সুষ্ঠু হয়েছে বলে আমরা মানতে পারবো না।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন