২৪/০২/২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
25.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভাসানটেকে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেফতার

রাজধানীর ভাসানটেকে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেফতার, সে সাথে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ১০ সিগন্যাল ব্যাটালিয়নের অধীন ভাসানটেক আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ মে ২০২৫ রাতে মাটিকাটা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুশফিক এবং উপ-অধিনায়ক ক্যাপ্টেন শারহান।

সফল এই অভিযানে কুখ্যাত অপরাধী সংগঠন “হিটলু বাবু গ্যাং”-এর প্রধানসহ মোট ১০ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে চারটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান চলাকালে গ্যাং সদস্যরা সেনা টহল দলের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন ক্যাম্প কমান্ডার।
জানা যায়, এই অভিযানে ১১ সিগন্যাল ও আর্মি স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়নের টহল দলও সক্রিয়ভাবে সহায়তা প্রদান করে।

উল্লেখ্য, “হিটলু বাবু গ্যাং” দীর্ঘদিন ধরে ভাসানটেক ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। দীর্ঘ নজরদারির পর সেনাবাহিনীর এই অভিযান গ্যাংটির একটি বড় অংশকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

এই সফল অভিযানের ফলে ভাসানটেক ও মানিকদী এলাকায় নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে বলে জানিয়েছেন স্থানীয়রা।পাশাপাশি স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন: ঢাকার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করল সেনাবাহিনী

দেখুন: হাসিনার পতন সেনাবাহিনী জানতো, টের পায়নি পুলিশ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন