০৯/০২/২০২৬, ৫:২৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
০৯/০২/২০২৬, ৫:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সেমিকন্ডাক্টর খাতে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে ভারত

সেমিকন্ডাক্টর খাতে অংশীদারত্ব আরও ঘনিষ্ঠ করতে চায় ভারত ও মালয়েশিয়া। দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে হওয়া এক বৈঠকে খাতটিসহ বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করা হয়েছে।

বিজ্ঞাপন

মালয়েশিয়া সেমিকন্ডাক্টর রপ্তানিতে বিশ্বে ষষ্ঠ। শনিবার সরকারি সফরে পুত্রজায়ায় যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন।

বৈঠক শেষে নরেন্দ্র মোদি বলেন, এআই ও ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি দুই দেশ এখন থেকে সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা করবে। আর সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, সম্পর্ক জোরদারের জন্য এই বৈঠক কৌশলগত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মালয়েশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, তাদের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সেমিকন্ডাক্টর খাত প্রায় ২৫ শতাংশ অবদান রাখে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে অত্যন্ত শক্তিশালী সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সেমিকন্ডাক্টর খাতে মালয়েশিয়ার প্রায় ৩০ থেকে ৪০ বছরের অভিজ্ঞতা আছে। ভারতীয় কোম্পানিগুলো গবেষণা, উন্নয়ন এবং উৎপাদন ও টেস্টিং প্ল্যান্ট তৈরির ক্ষেত্রে দেশটির সঙ্গে কাজ করতে আগ্রহী।

গত বছরের জুন মাসের এক প্রতিবেদন অনুযায়ী, টাটা ইলেকট্রনিকস মালয়েশিয়ায় একটি ফ্যাব্রিকেশন বা আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট প্ল্যান্ট কেনার জন্য বৈশ্বিক সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর সঙ্গেও আলোচনা করেছিল। 

পড়ুন:‘মার্কিন যুদ্ধজাহাজ আমাদের ভীত করে না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেব না’

দেখুন:সরকারিভাবে মালয়েশিয়া গেলেন ৩০ কর্মী, চাহিদা দশ হাজার 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন