নীলফামারীর সৈয়দপুর উপজেলায় কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে দাওয়াতী সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৯ জুলাই) রাত ১০ টায় আল ফারুক একাডেমির হলরুমে সৈয়দপুর শহর জামায়াতের পেশাজীবি ওয়ার্ডের সহযোগিতায় শহর সাংবাদিক ইউনিটের উদ্যোগে এই আয়োজন করা হয়। গত ৪ জুলাই থেকে আগামী ১২ জুলাই দেশব্যাপী পেশাজীবি বিভাগের দাওয়াতী সপ্তাহ উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং জেলা পেশাজীবি বিভাগের সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। প্রধান বক্তা ছিলেন সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নায়েবে আমীর আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর শহর আমীর শরফুদ্দীন খান, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব ও সাপ্তাহিক মানব সমস্যা পত্রিকার সম্পাদক মো. নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন শহর জামায়াতের পেশাজীবি ওয়ার্ডের সভাপতি ব্যাংকার সেকেন্দার আলী এবং সঞ্চালনা করেন শহর জামায়াতের প্রচার সম্পাদক আব্দুস সালাম ও মিডিয়া সেলের দায়িত্বশীল আমার দেশ পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি সাহাবাজ উদ্দিন সবুজ।
প্রধান অতিথি বলেন, আল্লাহর প্রতি ঈমান থাকলে এবং মৃত্যুর পর আল্লাহর সামনে জবাবদিহির ভয় থাকলে কেউ মিথ্যেচার করতে পারেনা। জাতির বিবেক সাংবাদিকরা যদি এই চেতনা ধারণ করে পেশাগত দায়িত্ব পালন করে তাহলে কোন দেশ ক্ষতিগ্রস্ত হবেনা। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন নৈতিক ভিত্তি সম্পন্ন পেশাজীবীদের সঙ্গে নিয়ে একটা সমৃদ্ধ ও কল্যানমূখী দেশ গড়তে চায়। এক্ষেত্রে আপনাদের সহযোগী ও সহকর্মী হিসেবে পাশে চাই।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সময় টিভির জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল, দৈনিক আলাপনের নির্বাহী সম্পাদক কাজী জাহিদ। সৈয়দপুর শহর সাংবাদিক ইউনিটের সভাপতি ও সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক সাতমাথা জেলা প্রতিনিধি শাহজাহান আলী মনন এবং সেক্রেটারি দৈনিক নয়া দিগন্তের সৈয়দপুর সংবাদদাতা মো. জাকির হোসেন।
উপস্থিত ছিলেন দৈনিক সমকাল জেলা প্রতিনিধি আমিরুল হক, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ, দৈনিক খবরের কাগজ জেলা প্রতিনিধি মমিনুর আজাদ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি গোপাল রায়, দৈনিক দিনকাল প্রতিনিধি মিজানুর রহমান মিলন।
দৈনিক খোলাচোখ সৈয়দপুর প্রতিনিধি এম এ মোমেন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি নওশাদ আনসারী, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আব্দুল মুকিত দুলাল, দৈনিক মানবাধিকার প্রতিদিন প্রতিনিধি তওসীফ হোসেন, সময় টিভির ক্যামেরা পারসন মো. সোহেল ও অনলাইন নিউজ পোর্টাল ও আইপি টিভি এপিএন নিউজ এর ক্যামেরা পারসন আতিয়ার রহমান।
পড়ুন: সৈয়দপুরে ২ কিলোমিটার লুপলাইনে ২ হাজার স্লিপার উধাও
এস/


