33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৬:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুরে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

নীলফামারী সৈয়দপুরে নিজেদের ডিবি পরিচয় প্রদানকারী দুই ভুয়া ডিবিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। আজ শনিবার বিকেল ৩ টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া অচিনা ডাংগা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন কিশোরগঞ্জ উপজেলা নিতাই ইউনিয়নের মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ দুলাল হোসেন (৪৬) ও নীলফামারী সদর উপজেলার দাড়োয়ানী মোল্লাপাড়া এলাকার মৃত ইনসানের ছেলে মোঃ ফারুক হোসেন (৪৫) । বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উল্লেখিত সময়ে আটককৃত দুইজন ওই এলাকার স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ডিবি পরিচয় টাকা দাবি করলে স্থানীয়দের মনে সন্দেহ হয়। পরে ওই দুইজনকে আটক করে পুলিশে খবর দেন তাঁরা। সৈয়দপুর থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, আটক দুইজনকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : সৈয়দপুরে সমন্বয়ক পরিচয়ে ৩ সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন