সৈয়দপুরে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জামায়াত। আজ শুক্রবার সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াতের যৌথ উদ্যােগে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. আবু জাহিদ বসুনিয়া, ব্যবসায়ী আলহাজ্ব ইমতেয়াজ আলম, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিলে সৈয়দপুর উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, সৈয়দপুর থানা পুলিশসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবি, সাংবাদিক, কবি,সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন : পিতার ওপর পুত্রের হামলায় আহত ৭, ঘরবাড়ি ও ৩ টি মোটরসাইকেল ভাংচুর


