20.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৫:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নীলফামারীর সৈয়দপুরে নৈশকোচ শ্যামলী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে কামারপুর বাজারের কাছে পতিরাম ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়ার বুদারু মিয়ার ছেলে মাসুদ রানা (২৮) ও কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর ইসলাম (৩০)। তাঁরা দুজনেই ইটভাটার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানান, বুধবার ভোর ৭টার দিকে মাসুদ রানা ও নূর ইসলাম মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ শ্যামলী এনআর ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে সড়ক পরিবহন আইনে সৈয়দপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন