33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৬:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-১৪

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে । তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। আজ বুধবার সড়ে তিনটায় সৈয়দপুর -দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার ইটভাটা মোড় (বসুনিয়া মোড় সংলগ্ন) এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান , রংপুর থেকে ছেড়ে আসা সোনার তরী নামে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর যাচ্ছিল। পথিমধ্যে ঐ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে, সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে ‌। আহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফারেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উদ্ধার কাজ চলমান রয়েছে। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে ও থানা পুলিশ কাজ করছে।

পড়ুন: সুবর্ণচরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

দেখুন: স্মরণীয় জনসভার জন্য প্রস্তুত পদ্মাপাড়ের কাঠালবাড়ি ঘাট | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন