20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুরে শিশু ধর্ষকের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুরে ৯ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করে দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সৈয়দপুর উপজেলা নাগরিক প্লাটফর্ম এর আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

সৈয়দপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সৈয়দপুর উপজেলা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক সফিকুল রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,বোতলাগড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর মোছাঃ রুমানা বেগম , স্কুল শিক্ষিকা হাসিনা বানু। শিশুটির মা ইতি বেগম, চাচি বেবি খাতুন, দাদী আন্জুয়ারা বেগম,বাবা আনোয়ার হোসেন প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, গত ২৯ আগষ্ট দুপুরে উপজেলার দক্ষিণ সোনাখুলি তহসীলদার পাড়ার মৃত বাসরা প্রামানিকের ছেলে লম্পট মোকছেদ আলী (৫৬) দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ৯ বছরের শিশু রাজিয়াকে ফুসলিয়ে তার বাড়ি পরিস্কার করার কথা বলে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষণ করে।

পরে বিষয়টি শিশুটির মা রিতা বেগমকে জানালে তিনি ১ সেপ্টেম্বর বাদী হয়ে স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ২০০০ এর ৯ (১) ধারায় ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করার পরেও পুলিশ ধর্ষকের বিরুদ্ধে কোন পদক্ষেপই নিচ্ছেন না। ফলে ধর্ষক মোকছেদ আলী প্রকাশ্যে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে।

পড়ুন: চাঁদপুর শহরে ফুটপাতে চিকেন চাপ বিক্রি করে মাসুমের ভাগ্য বদল

দেখুন:সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে: মির্জা ফখরুল 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন