নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর আগে তিনি আঞ্চলিক কেন্দ্রের পোল্ট্রি ও মৎস্য গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। দুপুরে সৈয়দপুর ইকু হেরিটেজ হোটেল এ্যান্ড রিসোর্টে একটি কর্মশালায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন তিনি।
পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক প্রমুখ।
এসময় তিনি জেলা ও উপজেলা মৎস্য এবং প্রাণিসম্পদ কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী ও স্থানীয় খামারিদের সাথে মতবিনিময় করবেন।
উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এই আঞ্চলিক কেন্দ্রে প্রাণি পালনসহ গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। এতে করে বিদেশ থেকে মাংস ও ডিম আমদানি নির্ভরতা কমবে। কারণ বাহিরে থেকে এসব আমদানি করলে রোগ-জীবানুও চলে আসা শঙ্কা থাকে। এই কেন্দ্রে উৎপাদিত ডিম ও মাংস দেশের চাহিদা পুরণ করবে।
পড়ুন: জয়পুরহাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী হত্যা, ঘাতক স্বামী আটক
দেখুন: নিজেদের গ্রামে হামলা চালিয়েছে রাশিয়ান বিদ্রোহী সেনাদল |
ইম/


