১০/০২/২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুরে রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতির দাবিতে বিক্ষোভ

রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতির দাবিতে আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে সৈয়দপুরে রেলওয়ে কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এই বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দল, রেল শ্রমিক ইউনিয়ন, বিআরইএল, রেলওয়ে কারিগর পরিষদসহ সক্রিয় সকল ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেয়।

ঘন্টাব্যাপি বিক্ষোভ সমাবেশে এ বক্তব্য রাখেন আঃ মজিদ মিয়া, মো. একরাম উদ্দিন, বুলু রহমান, খাইরুল বাশার, মোঃ জুয়েল. আকতারুল ইসলাম, মাসুদ রানা, মো. মিলন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারের পরিবর্তন হলো। কিন্তু রেলওয়ের ট্রেডে বৈষম্য নিরসনে বর্তমান সরকারের কোনো উদ্যোগ নেই। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতি বন্ধ রয়েছে। তারপরেও আমরা উৎপাদন সচল রেখেছি। রেলের চাকা চলছে পুরোদমে। আমাদের উৎপাদনে ঘাম ঝড়ছে, আর কর্মকর্তাদের হচ্ছে পদোন্নতি। মাথা ভারী প্রশাসন রেলকে খাবলে খাচ্ছে। এমন নিয়মের পতন চাইছি আমরা। যদি দ্রুত পদোন্নতি দেয়া না হয় তাহলে রেলওয়ের চাকা বন্ধসহ দাবি আদায়ে বৃহৎ কর্মসূচি দেয়া হবে শিগগির।

পড়ুন- নেত্রকোনায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

দেখুন- জুলাই আন্দোলনে নির্মম নি/র্যা/ত/নে/র বর্ণনা দিলেন হাসনাত আব্দুল্লাহ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন