21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৫:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুরের রেলওয়ের প্রকৌশলী রিমান্ড শেষে আবার জেল হাজতে

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সুলতান মৃধাকে রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেল ৫ টায় সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ তাঁকে নীলফামারী জেল হাজতে পাঠায়।
এর আগে গত মঙ্গলবার আদালত তাঁর একদিনের রিমান্ড মঞ্জুর করে। এর প্রেক্ষিতে ওইদিন বিকেল ৫ টায় তাঁকে জিজ্ঞেসাবাদের জন্য নিজ জিম্মায় নেন মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর রেলওয়ে থানার এস আই মাহবুব রশীদ।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তা মাহবুব রশীদ বলেন, মামলায় সুলতান মৃধা প্রধান আসামী। তবে অজ্ঞাতনামা আরও ৬-৭ জন আসামী রয়েছে। তাদের বিষয়ে তথ্য জানতেই রিমান্ডে নেয়া হয়েছিল। জিজ্ঞেসাবাদে সে ব্যাপারে বেশ অগ্রগতি হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা যাবেনা।

উল্লেখ্য গত ১৮ জুন দিবাগত রাতে সৈয়দপুরে রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের গোডাউন ও ইয়ার্ডে রাখা রেললাইনের পাত গ্যাস দিয়ে কেটে টুকরো টুকরো করে তা গোপনে দুটি পিকআপে করে বিক্রি করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে ওইদিনই বেলা ৩ টায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার যৌথ তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তার উর্ধ্বতন কর্মকর্তা সহকারী নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে (১৯ জুন) সুলতান মৃধার বিরুদ্ধে মামলা করেন। আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পড়ুন: লক্ষ্মীপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের সবক ও পুরস্কার বিতরণ

দেখুন: বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য অখণ্ড ভারত চাইলেন আসামের মুখ্যমন্ত্রী |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন