26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুরে গৃহকর্মীকে হত্যা করে প্রাথমিক শিক্ষিকার বাসায় চুরি

নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা চাঁদনগর এলাকায় একটি বাসা থেকে এক বৃদ্ধার মাথায় ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বাসাটি সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিলা বেগমের। নিহত বৃদ্ধা তার দূর সম্পর্কীয় বোন ও গৃহপরিচারিকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে চুরিকালে দেখে ফেলায় তাঁকে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ওই বাসা থেকে ৪৫ হাজার নগদ টাকা, ২ ভরি স্বর্নালংকার ও একটা এলইড টিভি খোয়া গেছে বলে দাবি করেছেন শিক্ষিকা রহিলা বেগম।

তিনি আরও বলেন, নিহত বৃদ্ধার নাম শামসুন্নাহার বেগম (৭৫)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ এলাকার ডাঙারহাট ফকিরপাড়ার মৃত আজাহার আলীর স্ত্রী। তার দুই মেয়ে এক ছেলে। দীর্ঘদিন থেকে তিনি আমার বাসায় থাকেন। প্রতিদিনের মত সকালে আমি স্কুলে যাই। আপা (মৃত বৃদ্ধা) একাই বাসায় ছিলেন।

তিনি আরও বলেন, দুপুরে টিফিনের সময় বাসায় এসে দৈনন্দিনের মত দরজায় নক করলেও কোন সাড়া না পেয়ে জানালায় নক করি। কিন্তু তাতেও কোন সাড়াশব্দ নেই। এতে পাশের বাসার লোকজনকে ডেকে আনি। এসময় দেখতে পাই দরজার বাইরের থেকে সিটকিনি লাগানো।

এমতাবস্থায় আমরা দরজা খুলে ঘরে ঢুকে দেখি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আপা। মাথায় বড় ধরনের জখম। জানিনা কিভাবে এমন হলো? কে বা কারা এই হত্যাকান্ড ঘটালো? তবে বাসার সব ঘরের আসবাবপত্র তছনছ করা হয়েছে এবং নগদ অর্থ, স্বর্ণালংকার ও এলইডি টিভি চুরি হয়েছে।

নিহতের ছেলে সামসুল বলেন, সকাল ১১ টার দিকেই মায়ের সাথে মোবাইলে কথা হয়েছে। এসময় তিনি শরীর ভালো নয় বলে জানান। তখন তাকে বাড়িতে চলে আসতে বলি। এতে মা বলে আগামী রোববার সোমবার বাড়িতে আসবেন। কিন্তু দুপুর ৩ টার দিকে মোবাইলে জানানো হয় মা মারা গেছে। তাড়াতাড়ি এসে দেখি মা কে হত্যা করা হয়েছে। এখনো লাশ দেখতে দেয়নি পুলিশ।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশসহ বাসাটি আমাদের জিম্মায় নিয়েছি। রংপুর থেকে সিআইডির ক্রাইম সিন টিম আসছে। তারা আসার পর সরেজমিন সুরতহাল তদন্ত করে লাশ থানায় নেয়া হবে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারীর মর্গে পাঠানো হবে।

বিকাল সাড়ে ৪ টায় সিআইডির ক্রাইম সিন টিম এসে পৌঁছেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিআইডি দল তদন্ত কার্যক্রম পরিচালনা করছিল। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে শত শত মানুষ ভীড় জমিয়েছে ঘটনাস্থলে।

পড়ুন: পিরোজপুরে কেন্দ্রীয় ছাত্রদল নেতার উপর হামলাঃইউ পি চেয়ারম্যান ও আ’লীগ নেতা কারাগারে

দেখুন: ঢাকা উড়াল মহাসড়কে বিআরটিসির বাস সেবা, বাড়েনি ভাড়া |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন