১৯৭১-পরবর্তী বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী সোনাগাজীর তিন শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকালে শহীদদের কবরস্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, সোনাগাজী থানার অফিসার ইনচার্জ, উপজেলা প্রকৌশলী, সেই সময়ের অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র প্রতিনিধি ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে উপজেলার সকল মসজিদে নামাজের পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং মন্দিরগুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে হট্টগোল, ধস্তাধস্তি
দেখুন: বাংলাদেশের নেতা |
ইম/


