ফেনীর সোনাগাজীতে জাকের পার্টির উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক জনসভা ও র্যালি ৪ অক্টোবর (শনিবার) বিকেলে উপজেলার সিটি গেইট সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়।
জাকের পার্টি সোনাগাজী উপজেলা সভাপতি কমরেড আবু তাহের এর সভাপতিত্বে ও সোনাগাজী উপজেলা যুব ফ্রন্ট সভাপতি মোঃ শেখ ফরিদ রিপন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- জাকের পার্টির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন- জাকের পার্টির বৃহত্তর নোয়াখালীর বিভাগীয় প্রধান মাস্টার আবুল কালাম মজুমদার, যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান শাহজাহান, জাকের পার্টির ফেনী জেলা সভাপতি রহিম উল্যাহ ভূঞা।
অনুষ্ঠান সমন্বয় করেন- ফেনী জেলা সাধারণ সম্পাদক রফিকুল ভূঞা খোকা মিয়া, সোনাগাজী উপজেলা কমিটির সাবেক সভাপতি নুরুজ্জামান মেম্বার। এসময় আরও উপস্থিত ছিলেন- ফেনী জেলা যুব ফ্রন্ট সভাপতি মুন্সি মুছা মিয়া, জেলা শ্রমিক ফ্রন্ট সভাপতি শহীদ উল্যাহ, সোনাগাজী উপজেলা কমিটির প্রস্তাবিত সাধারণ সম্পাদক মাওলানা মুবারক হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তাগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থীর পক্ষে একজোট হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


