বিজ্ঞাপন

সোনাগাজীতে প্রবল জোয়ার ও কুকুরের আক্রমণে ১৭০ ভেড়ার মৃত্যু, খামারির ১৯ লাখ টাকার ক্ষতি

ফেনীর সোনাগাজী উপজেলার উপকূলীয় মুহুরী প্রজেক্ট এলাকায় প্রবল জোয়ার ও বেওয়ারিশ কুকুরের আক্রমণে এক খামারির প্রায় ১৭০টি ভেড়া মারা গেছে।

বিজ্ঞাপন

গতকাল বুধবার (১৮ জুন) দিবাগত রাতে বড় ফেনী নদীতে আকস্মিক জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী দাসপাড়ার খামারি কামাল উদ্দিনের বাঁশের তৈরি টংঘর জোয়ারের পানিতে ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা ভেড়াগুলো আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকে। অনেক ভেড়া পানিতে ডুবে মারা যায়। কিছু তীরে উঠলেও পরে বেওয়ারিশ কুকুরের আক্রমণের শিকার হয়।

খামারি কামাল উদ্দিন জানান, তার খামারে প্রায় ৩০০টি ভেড়া ছিল। এর মধ্যে প্রায় ১৭০টির মৃত্যু হয়েছে। বাকি ভেড়াগুলোর অবস্থাও গুরুতর। এতে তার প্রায় ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। সরকারি সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেও জানান এই খামারি।

সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নেবু লাল দত্ত বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে যায়। ক্ষতিগ্রস্ত খামারির পাশে থাকার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যথাযথ সহায়তা প্রদানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

এদিকে এলাকাবাসী অভিযোগ করেন, উপকূলীয় এলাকায় প্রয়োজনীয় বাঁধ ও পশু আশ্রয়কেন্দ্র না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত টেকসই অবকাঠামো নির্মাণের দাবি জানান।

সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও পশুসম্পদের সুরক্ষায় সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ এখন জরুরি হয়ে পড়েছে।

এনএ/

দেখুন: আকস্মিক আক্রমণে ই’স’রা’ই’লি বা’হি’নী হতবাক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন