১০/০২/২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সোনামসজিদ বন্দর দিয়ে ৭৭৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি 

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ দিয়ে ৭৭৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল থেকে সারাদিনে পর্যায়ক্রমে ভারতীয় ট্রাকে এসব পেঁয়াজ আমদানি করা হয়। রাতে এ তথ্য নিশ্চিত করেন বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম।

মাইনুল ইসলাম জানান, সকাল থেকেই ভারতীয় পেঁয়াজ এই বন্দর দিয়ে আসতে শুরু করে। সারাদিনে ২৭টি ট্রাকে ৭৭৯ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে এসেছে। বেশ কয়েকজন আমদানিকারক এ পেঁয়াজ আমদানি করেছেন।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, এ বছরের এপ্রিল মাস থেকে গত ১৩ আগস্ট পর্যন্ত অর্থাৎ প্রায় সাড়ে চার মাস এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকার ১১৯ জন আমদানিকারককে ৩ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।

প্রসঙ্গত, প্রায় সাড়ে চার মাস পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার সারাদিনে দুজন আমদানিকারক চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে বন্যা : স্বাস্থ্যঝুঁকিতে পদ্মাপাড়ের বানভাসি মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন