১০/০২/২০২৬, ১৪:১৯ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৪:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সোনামসজিদ স্থলবন্দরের পরিধি বাড়াতে উদ্যোগ নেয়া হবে : নৌ-পরিবহন উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরকে আন্তঃদেশীয় যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর পরিধি বাড়াতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ জন্য বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার দেয়ার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের স্থানীয় প্রশাসন, কাষ্টমস ও ট্রেড ইউনিয়নের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌ-পরিবহন উপদেষ্টা।

নৌ উপদেষ্টা বলেন, সোনামসজিদ স্থলবন্দরটি অনেক পুরনো ও গুরুত্বপূর্ণ। বন্দর ব্যবহারকারীরা এই বন্দরের পরিধি বাড়ানো ও একটি লিংকরোড স্থাপনের দাবি জানিয়েছেন। তাদের পরিপ্রেক্ষিতে স্থানীয় জেলা প্রশাসককে উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে। পরিকল্পনা সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন কিছু খাস জমি রয়েছে, আরও কিছু জমি রয়েছে ব্যক্তি-মালিকানার।

নৌ উপদেষ্টা আরও বলেন, বিশ্বব্যাংককে দিয়ে বেশ কয়েকটি বন্দর করা হয়েছে। পরবর্তীতে যদি বিশ্বব্যাংকের কোন প্রকল্প থাকে তাহলে বন্দর সম্প্রসারণের সুবিধা হবে। এছাড়াও আমদানি-রপ্তানি পণ্য আনা-নেয়ার জন্য একটি লিংকরোড স্থাপন করা হবে বলেও জানান তিনি।

মত বিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিউজ্জামানসহ জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : http://পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ: চাঁপাইনবাবগঞ্জের এসপিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন