বিজ্ঞাপন

সোনারগাঁওয়ের নোয়াগাঁওয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল্লাহ মোল্লার উদ্যোগে মতবিনিময়

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পর্মশর্দী এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসাদুল্লাহ মোল্লার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় নোয়াগাঁও ইউনিয়নের পর্মশর্দী এলাকায় এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল হক, মোগরাপাড়া ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আরিফুল হক, কালাম হোসেন জয়, উপজেলা ওলামাদের সভাপতি মাওলানা ওমর ফারুক, স্থানীয় নেতা রাসেল, যুবদল নেতা ডালিম, শ্রমিক দলের নেতা কাসেম এবং যুবদল নেতা রাজাসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে নোয়াগাঁও ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসাদুল্লাহ মোল্লা বলেন, জনগণের সমর্থন পেলে নোয়াগাঁও ইউনিয়নের রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতিতে মতবিনিময় সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : গজারিয়ায় রুগ্ন ঘোড়া জবাই করে মাংস বিক্রি, গ্রেপ্তার ৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন