নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে ৩টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গিয়ে পরিবারগুলো এখন নিঃস্ব অবস্থায় পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।ঘটনার সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, আগুনে তাদের ঘরের সবকিছু পুড়ে গেছে। তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দ্রুত সহায়তার ব্যবস্থা করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


