২৬/০২/২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সোনারগাঁওয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল


নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মফিজুলের সঞ্চালনায় এবং আনিসের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির উপদেষ্টা মুজিবুর রহমান।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা ইকবাল হোসেন ও বিশিষ্ট সমাজসেবক ডা. মামুন ভূঁইয়া,মুজাম্মেল ভূইঁয়া,ডালিম সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

জানা গেছে, অনুষ্ঠানের আয়োজনে ছিলেন মোঃ সাদেক, মোখলেছ, সুমন ভূঁইয়া,ইমরান, আমিনুল, হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

পড়ুন : সোনারগাঁওয়ে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন