সোনারগাঁয়ের বারদী হাই স্কুল এন্ড কলেজের গৌরবময় ১২৫ বছর পূর্তির উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত,সভাপতিত্ব করেন ইউসুফ আলী। কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কার্যক্রম। এর পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।অতিথিবৃন্দের বক্তব্যে বারদী হাই স্কুল এন্ড কলেজের ঐতিহ্য, শিক্ষাক্ষেত্রে অবদান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সাফল্যের কথা উঠে আসে।অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা স্মৃতিচারন করেন।এবং ছাত্র জীবনের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন।সব শেষে নৈশভোজের মধ্যে দিয়ে বারদী হাই স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তির অনুষ্ঠান সমাপ্তি ঘটে।
প্রতিবেদক- তানভীর আহম্মেদ
পড়ুন- পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলার উস্কানিদাতাদের খুঁজে বের করতে হবে: হারুন


