22.9 C
Dhaka
০৬/০৩/২০২৬, ২৩:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সোনারগাঁয়ে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নানা আয়োজন

আন্তর্জাতিক যুব দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য হল “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি।প্রতি বছরের ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে থাকে। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক যুব দিবস পালনের প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল। দিনটি প্রথম পালিত হয় ২০০০ সালে।

সোনারগাঁয়ে ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে যুব উন্নয়ন চত্বরে শোভাযাত্রা ও উপজেলা হলরুমে নানা কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্তকর্তা মো: মাসুম ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারজানা রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইকবাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, মো: আলমগী চৌধুরী, উপজেলা প্রকৌশলী, মাহমুদা আক্তার, সিনিয়র উপজেলা মৎস কর্তকর্তা, ডা: মো: জামিউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং যুব উন্নয়ন থেকে পুরষ্কার প্রাপ্ত নিবন্ধনকৃত প্রায় ১৫ টি সংগঠণের সংগঠক ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাহানারা আক্তার, আলেয়া আক্তার, ইমরান হাসান অপু, সানাউল্লাহ বেপারী, উজ্জল হোসেন মাসুম, আজিজুর রহমান, ফয়সাল আহম্মেদ, সৈয়দ সাইদুল ইসলাম, মো: শাকিল হোসেন, তৈয়বা আক্তারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধান অতিধি বক্তব্যে, ফারজানা রহমান বলেন, যুবদের জন্য আমার দরজা সব খোলা, আপনারা যে কোন বিষয়ে আমার কাছে উপস্থাপন করবেন। আমি সর্বচ্চো চেষ্ঠা করব সেটা বাস্তবায়ন করার।

আলোচনা সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং সেবা প্রাপ্তির পরিসংখ্যান উপস্থাপন করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও কিভাবে গতিশীল করা যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন।

আলোচনা শেষে ছয়জন সেবা প্রত্যাশীকে ১২০ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হয়। এছাড়া দশটি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : বৈরী আবহাওয়া উপেক্ষা করে সোনারগাঁয়ে বিএনপির বিজয় র‍্যালী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন