সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের মছলন্দপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকেলে বিশেষ মোনাজাতের পর শুরু হওয়া মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, সভাপতিত্বে ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সাবেক চেয়ারম্যান আলী আজগর, নুরে ইয়াসিন নোবেল, সালাউদ্দিন সালু, কবির হোসেন মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় এটি এম কামাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়। তিনি বাংলাদেশের সকল জনসাধারণের নেত্রী। আমি দোয়া করি, মহান আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন।
পড়ুন : সোনারগাঁয়ে অবৈধ প্লাস্টিক গোডাউনে আগুন, অপসারণের দাবী এলাকাবাসীর


