২৬/০২/২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোচালকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকায় এক প্রতিবন্ধী অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সড়কের পাশ থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

নিহত সোহেল (৪০) সাদীপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানের জনক।

পুলিশ ও পরিবার জানায়, সোমবার দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাত ৮টার পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী রাজিয়া আক্তার হত্যার ন্যায়বিচার দাবি করেছেন।

সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জ–৩ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেও সাবমিট হয়নি, উন্মুক্ত নির্বাচনের সম্ভাবনা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন