নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আজ বুধবার স্থানীয় দুই ভাই ওসমান ও কাউসারকে মারাত্মক জখম করা হয়েছে। স্থানীয় বিএনপির মাসুম মিয়ার কর্মীদের হাতে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
জামায়াতে ইসলামীর নেতারা দাবি করেছেন, “বিএনপি আমাদের নেতাকর্মীদের ভয় দেখাতে এ ধরনের সহিংসতা চালাচ্ছে। এই এলাকায় আমাদের অবস্থান শক্তিশালী হওয়ায় আমাদের ওপর হামলা করা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। এ বিষয়ে ওসমান মিয়ার পরিবার জানান ওসমান জামায়াতে ইসলামী দল করে। ভোটকেন্দ্রে তাকে যেতে নিষেধ করা হলে সে বলে আমি যাবোই ভোট কেন্দ্রে। তখনই তাকে পিটিয়ে আহত করে বিএনপির নেতাকর্মীরা।এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
পড়ুন- মুদি দোকানের সামনে মিললো ককটেল, নিষ্ক্রিয় করলো বোম্ব ডিসপোজাল ইউনিট
দেখুন- বগুড়ায় বিএনপি-জামায়াত সং/ঘ/র্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন


