১০/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেট পড়াতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশির হালদার নামে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার কাচঁপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে শনিবার দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানায় দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের সোনাপুর এলাকার কমল হালদারের ছেলে শিশির হালদার ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে প্রাইভেট পড়াতো।

প্রাইভেট পড়ানোর সময় নানা ভাবে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেয়। ভূক্তভোগী শিক্ষার্থী প্রস্তাবে রাজী না হইলেও এক পর্যায়ে শিশির হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে শিশির হালদার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফায় শারীরিক সম্পর্ক করে। পরে শিশির হালদারকে বিয়ের জন্য চাপ দিলে কালক্ষেপন করিতে থাকে।

একপর্যায়ে ওই শিক্ষার্থী ৩ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়লে বিষয়টি শিশির হালদারকে জানায়। পরে অভিযুক্ত শিশির হালদার কৌশলে শিক্ষার্থীকে ওষুধ সেবন করিয়ে বাচ্চা নষ্ট করে দেয়। বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থীর পরিবার অভিযুক্তের বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদার ভুক্তভোগীর বাবাকে মারধর করে প্রাণনাশের হুমকি দেন।

অভিযুক্ত শিশির হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি।

অভিযুক্তের বাবা কমল হালদার জানান, অভিযোগের বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন।

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ গ্রহন করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : সোনারগাঁয়ে একাধিক বাড়িঘরে হামলা ও কোটি টাকার সম্পদ লুটের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন