নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক কবির হোসেন মৃধার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সোনারগাঁ থানা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে রবিবার বিকেলে উপজেলার বারদী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে রুবেল, মাসুদ, সোহান, রাতুল, ফয়সাল, সজিবসহ স্থানীয় ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল আকস্মিকভাবে কবির হোসেন মৃধার উপর হামলা চালায়। এসময় তাকে রক্ষা করতে গেলে তার ভাগিনা ফাহাত, ফাহিম ও হাসিব সাজুও হামলার শিকার হন।
হামলায় আহতরা গুরুতর জখম হন এবং স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পড়ুন : বারদীতে সরকারি চাকুরিজীবীর উপর সন্ত্রাসী হামলা: প্রকাশ্যে তাণ্ডব, আহত একাধিক!


