বিজ্ঞাপন

সোনারগাঁয়ে স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দি গ্রামের বাসিন্দা ও ধন্দিবাজারের স্বর্ণ ব্যবসায়ী সজল হোসেনকে জড়িয়ে সম্প্রতি একটি অনলাইন মাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

প্রকাশিত প্রতিবেদনে সজল হোসেনের বিরুদ্ধে চোরাই স্বর্ণ কেনাবেচা, অবৈধভাবে সম্পদ অর্জন এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার যে অভিযোগ আনা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয় বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এছাড়া একই প্রতিবেদনে শেখকান্দি গ্রামের আরমান মিয়াকে সজল হোসেনের কথিত অবৈধ কর্মকাণ্ডের সহযোগী বা আশ্রয়দাতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠজনরা। তাদের ভাষ্য, পরিকল্পিতভাবে আরমান মিয়াকে এই ঘটনায় জড়ানো হয়েছে, যা তার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।

স্থানীয় সূত্রে জানা যায়, সজল হোসেন দীর্ঘদিন ধরে বৈধভাবে স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত এবং নিজ পরিশ্রম ও সততার মাধ্যমে ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। একটি স্বার্থান্বেষী মহল তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এমন মানহানিকর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহ বলেন, কোনো অভিযোগ বা তথ্য পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সজল হোসেন ও আরমান মিয়া প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন