নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভপুরা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বিজ্ঞাপন
সকালে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন- খাগড়াছড়িতে হাসপাতালে ভর্তিকৃত শীতার্ত রোগীদের মাঝে কম্বল বিতরণ


