নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন গ্রামে টানা এক সপ্তাহ ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে তাপমাত্রা নেমে যাওয়ায় তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বিশেষ করে সকালে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি থাকছে যে কয়েক হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক ও বয়স্করা। শীতের কারণে অনেকেই কাজে যেতে পারছেন না, কমে গেছে দৈনিক আয়।
এদিকে শীতের প্রকোপে শিশু ও বৃদ্ধদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ শীতজনিত রোগের ঝুঁকি বাড়ছে। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় অসহায় মানুষদের কষ্ট আরও বেড়েছে।
স্থানীয়রা জানান, দ্রুত শীতবস্ত্র বিতরণসহ দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসা জরুরি।
পড়ুন: যে সব অঞ্চলে শৈত্যপ্রবাহ আরও বাড়বে
দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম
ইম/


