নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কবির হোসেন মৃধা ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির হোসেন মৃধার উদ্যোগে প্রায় ৩০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন মৃধা দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি প্রতি ঈদ ও দুর্গাপূজাসহ বিভিন্ন সময়ে অসহায় মানুষের মাঝে উপহার ও সহায়তা বিতরণ করে থাকেন।
এ সময় কবির হোসেন মৃধা বলেন, “এই কম্বল বিতরণ কার্যক্রমে আমার পাশে থেকে আর্থিক সহযোগিতা করার জন্য আল মুজাহিদ মল্লিককে ধন্যবাদ জানাই। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই এবং আগামীতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, শীতের এই সময়ে এমন উদ্যোগ দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এ ধরনের মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা কামনা করেন।’
পড়ুন- জয়পুরহাট প্রেসক্লাবে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া


