বিজ্ঞাপন

সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য প্রিন্সিপাল ড.মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কাজী নাসিরউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুসা মিয়া।
এ সময় প্রায় ২৫০টি অসহায় পরিবারের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাকিম, ৬ নং ওয়ার্ডের সভাপতি ওমর ফারুক, সনমান্দী ইউনিয়নের রুকন ইব্রাহিম মিয়া, ৭ নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ কাশেমসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলগণ।
বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের মূল শিক্ষা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন:সাপ্তাহিক সময় ও কথার আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল

দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন